Notice Board
Sep 06, 2023
Notice on ” Department of Hafezi” 2023
হাফেজী এবং কোরআন গবেষণাসহ অন্যান্য বিভাগের ভবিষ্যৎ পরিবর্তন।
অনেকেই জানেন Knowledge of Quran & Smart Life, Lilac Education এর একটি সাব-স্কুলিং সিস্টেম। আমাদের মোট Associate School আছে ২২টি। আগামী ২০২৫ নাগাদ আমরা লিলাক এডুকেশন কে ভার্সিটিতে রূপান্তর করার প্রোগ্রাম হাতে নিয়েছি। তাই এখন থেকে ভার্সিটি মডেলে রূপান্তর করে ফেলা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোকে। আমাদের সকল শিক্ষা বিভাগে একই পরিবর্তন আসবে।
হাফেজী বিভাগ দিয়ে উদাহরণ দেয়া যাক।
১। হাফেজী এবং কোরআন গবেষণায় মোট ২৪টি সেমিস্টার,যার মধ্যে প্রতি সেমিস্টারে এভারেজে ২৭০টা আয়াত থাকে।
২। প্রতি সেমিস্টারের Credit হবে ৩ করে। ২৪ সেমিস্টারের ক্রেডিট ৭২।
৩। রিভিশনের বিশেষ মডেল আসছে। তাছাড়াও কোর্স শেষ হবার পর ৩ টি Revision Phase পাশ করতে হবে। যার ক্রেডিট হবে ৯ করে মোট ২৭, যেখানে প্রথম থেকে, শেষ থেকে এবং লাইভে পড়া দিয়ে রিভিশন শেষ করতে হবে।
৪। রিভিশন শেষ হবার পর ১০ ক্রেডিটের Internship করতে হবে আমাদের বিভাগে।
৫। ইন্টার্নশিপ শেষ হবার পর সেরা কয়েকজন আমাদের এখানে শিক্ষক হিসেবে যোগ দেয়ার সুযোগ পাবেন।
৬। মোট ক্রেডিট ( ৭২+২৭+১০= ১০৯)। সাথে ওপেন ক্রেডিট থাকবে ৩ (Professional English course)। সর্বমোট ১১৪ ক্রেডিট। প্রতি ক্রেডিট এর ফি ১০০০টাকা (২০২৪ সাল থেকে)।
৭। সব ক্রেডিট শেষ হলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দেয়া হবে লিলাক এডুকেশন এর সার্টিফিকেট বিভাগ হতে। আর ট্রান্সক্রিপ্ট দেখা যাবে ২য় সেমিস্টার থেকে যার যার প্রোফাইলে।
হাফেজী বিভাগের অফার শেষ হয়ে যাবার পর এই সিস্টেম ধীরে ধীরে কার্যকর করা হবে। নতুন সিস্টেম ২০২৪ থেকে পুরোপুরি কার্যকর হবে।
-DH Sakib
Founder Lilac Group of Companies
- Deaprtment of Hafezi
July 17, 2023
Notice on ” Mission 2050″ 2023
- KQSL