I believe Allah is one, The Quran is one, and Our Prophet Mohammad (sm) is one. So I won’t allow any discrimination among Muslims. Even I respect every people and every religion in the world. KQSL is a peaceful online educational institute for all people that provides only authentic schooling with proper references. KQSL prohibits anyone with a violent, disrespectful, racist, or discriminatory mindset.
The Beloved Servant | প্রিয় বান্দা
DH Sakib's Search for a Deeper Relationship with Allah and His Creation । আল্লাহ ও তাঁর সৃষ্টির সাথে গভীর সম্পর্কের জন্য ডিএইচ সাকিবের অনুসন্ধান
by DH Sakib
আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ হতে পারে না, তা আমি আমার জীবনে বার বার অনুভব করি, আমার প্রতিষ্ঠা করা ইসলামিক বিভাগ “Knowledge of Quran & Smart Life (KQSL) তার যথাযথ প্রমান। এই প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করেছি বললে, স্বাভাবিক দৃষ্টিতে সঠিক মনে হলেও, আমার দৃষ্টি ভুল। কারন, এই ধরনের প্রতিষ্ঠান আমি তৈরি করবো তা আমি কোন দিন কল্পনাতে ভাবি নি। আমি আলীবাবা.কম এর মতো প্রতিষ্ঠান বানানোর জন্য স্বপ্ন দেখতাম তাই কম্পিউটার প্রকৌশলী, ব্যবসা শিক্ষা এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। ইচ্ছে অনুযায়ী সফলো হয়েছি (সূরা নাজম- ৩৯)। লিলাক গ্রুপের ১৯টা কোম্পানি এবং অসংখ্য সাব-কোম্পানি বানিয়েছি। তাহলে এই প্রতিষ্ঠান তৈরি হলো কি করে? উত্তর হলো মানুষ বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, আমি জানি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আমি পৃথিবীর জন্য অনেক প্রতিষ্ঠান বানিয়েছি কিন্তু আমার জন্য বানিয়েছি এই প্রতিষ্ঠান। আমি সাধারন মানুষ হয়ে হাফেজ হতে চেয়েছি তাই হাফেজী বিভাগ বানিয়েছি। আল্লাহর কথা মতো চলতে চাই, তাই কোরআন গবেষণা বিভাগ বানিয়েছি, একই ভাবে অনেক কোর্স আর সার্ভিস আমার হাত ধরে তৈরি হয়েছে। যদিও আমি ভাবি যে, আমার জন্য বানিয়েছি কিন্তু আল্লাহ আমার উছিলায় সাধারন মানুষের জন্য ইসলামিক জ্ঞানের প্রচারের একটা মাধ্যম হয়ত তৈরি করেছেন। নয়ত আমি প্রতিষ্ঠাকালীন সময়ে (২০১৯-২০) অজান্তেই বলে দেই যে” আল্লাহ এক, নবী এক, কোরআন এক, তাই এই প্রতিষ্ঠানে কোন মুসলমানের মধ্যে ভেদাভেদ হবে না” এটা কেমন করে হলো! যদিও পরে আল্লাহর কিতাব পড়ে এবং স্বপ্নের মাধ্যমে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেয়েছি ৩ বছর পর! আমি এই প্রতিষ্ঠান তৈরি করেছি আমার মতো সাধারন মানুষের জন্য, যারা সরাসরি কোরআন ও হাদিস থেকে সরাসরি আল্লাহর কথা জেনে, জীবনে পালন করতে চায়, বিভ্রান্তির উর্ধ্বে থেকে। দূর থেকে মনে হতে পারে,এটা খুব সহজ যাত্রা, আসলে আমাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে এই প্রতিষ্ঠান বানাতে। এক সময় আমি চলে যাবো তাই আমি ধারাবাহিকভাবে আমি আমার বইয়ে সব লিখে যাবো এই প্রতিষ্ঠানের ইতিহাস, উদ্দেশ্য, কাদের জন্য, কেন, কিভাবে শিক্ষা গ্রহন করতে হবে, কাদের এই প্রতিষ্ঠান থেকে সেবা দেয়া যাবে না, মূলভিত্তি ইত্যাদি। এমন কি এখন থেকে আমি আমার মাধ্যমে (শিক্ষার্থী হিসেবে) সাধারণ মানুষকে ইসলামিক জ্ঞান অর্জনে উৎসাহ দিবো। প্রতিটা বিভাগ আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখা পদ্ধতি মেনে চলতে বাধ্য থাকবে। আর আমি সবার চোখে একটু ভিলেন চরিত্র নিয়ে থাকতে চাই কারন আমি রিয়াকে ( লোক দেখানো আমল) ভয় পাই। আমার যারা ভালো চায়, তারা কখনো আমার প্রশংসা করবেন না। আমি যদি কোন ভালো কাজ করে থাকি তাহলে এটার বিনিময় শুধু আমার আল্লাহর কাছেই চাই,যিনি আমার একমাত্র অভিভাবক। আর আমার অগোচরে আমার খারাপ না বলাই ভালো, কারন জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি- আমার অভিভাবক কোন দিন তাদের ছাড় দেন নাই। কারন আমি আল্লাহকে মুখে মুখে অভিভাবক মানি তা নয়, অনুভব করেই মানি। শূন্য থেকে আমাকে লিলাক গ্রুপের মালিক বানিয়েছেন তারপরও কারো সহযোগিতা ছাড়া। আমি এতো বেশি নিয়ামত পাই যে, মাঝে মাঝে এই ইমোশন ছাড়া মানুষটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এই ভেবে যে, আল্লাহর বিশেষ রহমত না পেলে আমি কি করতাম! এতো নিয়ামতের শুক্রিয়া আদায় করবো কি করে? তাও আবার নির্লজ্জের মতো পাপ করি ( ছোট-খাটো)! আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে দেই, আমি এবং আমার এই প্রতিষ্ঠান থেকে কেউ নিজের মনগড়া বক্তব্য প্রচার করতে পারবে না। যে কোন কথা কোরআন এবং হাদিসের রেফারেন্সে বলতে হবে এবং আমিও বলবো। আমাদের কেউ কোন দিন মহাজ্ঞানী বা বিশেষ কিছু ভাববেন না কারন আমি বা আমার প্রতিষ্ঠানের মানুষ কোরআন, হাদিস বা ইসলামিক জ্ঞান আপনাদের কাছে পৌছে দিচ্ছে মাত্র! আমি ১% মুসলমানদের জন্য ইসলামিক শিক্ষা ব্যবস্থা উম্মোক্ত করেছি, মানুষকে ভালোবাসি সেই জন্য নয়! আল্লাহকে ভালোবাসি তাই, উনার প্রতি আমি কৃতজ্ঞ তাই, আমি উনার বান্দা তাই, উনার প্রিয় বান্দা হতে চাই তাই……
অধ্যায়-১ঃ মূল ভিত্তি
[Written- August 02, 2023]