Notice Board

Sep 06, 2023

Notice on ” Department of Hafezi” 2023

হাফেজী এবং কোরআন গবেষণাসহ অন্যান্য বিভাগের ভবিষ্যৎ পরিবর্তন।

অনেকেই জানেন Knowledge of Quran & Smart Life, Lilac Education এর একটি সাব-স্কুলিং সিস্টেম। আমাদের মোট Associate School আছে ২২টি। আগামী ২০২৫ নাগাদ আমরা লিলাক এডুকেশন কে ভার্সিটিতে রূপান্তর করার প্রোগ্রাম হাতে নিয়েছি। তাই এখন থেকে ভার্সিটি মডেলে রূপান্তর করে ফেলা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোকে। আমাদের সকল শিক্ষা বিভাগে একই পরিবর্তন আসবে।

হাফেজী বিভাগ দিয়ে উদাহরণ দেয়া যাক।
১। হাফেজী এবং কোরআন গবেষণায় মোট ২৪টি সেমিস্টার,যার মধ্যে প্রতি সেমিস্টারে এভারেজে ২৭০টা আয়াত থাকে।
২। প্রতি সেমিস্টারের Credit হবে ৩ করে। ২৪ সেমিস্টারের ক্রেডিট ৭২।
৩। রিভিশনের বিশেষ মডেল আসছে। তাছাড়াও কোর্স শেষ হবার পর ৩ টি Revision Phase পাশ করতে হবে। যার ক্রেডিট হবে ৯ করে মোট ২৭, যেখানে প্রথম থেকে, শেষ থেকে এবং লাইভে পড়া দিয়ে রিভিশন শেষ করতে হবে।
৪। রিভিশন শেষ হবার পর ১০ ক্রেডিটের Internship করতে হবে আমাদের বিভাগে।
৫। ইন্টার্নশিপ শেষ হবার পর সেরা কয়েকজন আমাদের এখানে শিক্ষক হিসেবে যোগ দেয়ার সুযোগ পাবেন।
৬। মোট ক্রেডিট ( ৭২+২৭+১০= ১০৯)। সাথে ওপেন ক্রেডিট থাকবে ৩ (Professional English course)। সর্বমোট ১১৪ ক্রেডিট। প্রতি ক্রেডিট এর ফি ১০০০টাকা (২০২৪ সাল থেকে)।
৭। সব ক্রেডিট শেষ হলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দেয়া হবে লিলাক এডুকেশন এর সার্টিফিকেট বিভাগ হতে। আর ট্রান্সক্রিপ্ট দেখা যাবে ২য় সেমিস্টার থেকে যার যার প্রোফাইলে।

হাফেজী বিভাগের অফার শেষ হয়ে যাবার পর এই সিস্টেম ধীরে ধীরে কার্যকর করা হবে। নতুন সিস্টেম ২০২৪ থেকে পুরোপুরি কার্যকর হবে।

-DH Sakib
Founder Lilac Group of Companies

July 17, 2023

Notice on ” Mission 2050″ 2023

আমি এই ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করেছি সারাবিশ্বের সাধারণ মানুষের ইসলামিক শিক্ষার কথা চিন্তা করে, যাতে করে যে কোন বয়সে,যে কোন সময়, যে কোন জায়গা থেকে ইসলামিক জ্ঞান ( হাফেজী, কোরআন গবেষনা, হাদিস ও অন্যান্য) অর্জন করতে পারে। একই সাথে সকল বিতর্ক এবং ঝগড়া, ফাসাদ থেকে দূরে থেকে সবার একটা পরিবারের মত থাকতে পারে। গত ৩ বছর ধরে সফল ভাবে অনেক অনেক সাধারন মানুষ কোরআনে হাফেজ হচ্ছে, আল্লাহর কথা জানছে ( গবেষনা কোর্স) এবং মানছে। সাধারন মানুষের ইসলামিক জ্ঞানের জন্য কাজ করা প্রতিষ্ঠান নাই বললেই চলে, তাও কেন এবং কিভাবে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করলাম ( যদিও কোন দিন এমন প্রতিষ্ঠান তৈরি করব তা কল্পনাতেও ভাবি নাই), কিভাবে পরিচালিত হয়, সামনে আমি না থাকলেও কিভাবে পরিচালিত করতে হবে, কাদের এই প্রতিষ্ঠানে যোগ দিতে দেয়া হয় না এবং কেন, যদিও সবার জন্য তৈরি করা সবই আমার বইয়ে ( The beloved servant) লিখে দিচ্ছি। আর আমি সারাবিশ্বের ১% মুসলিমের কাছে ইসলামিক জ্ঞান পৌছে দিতে চাই। কেন ১% সেটার ব্যাখ্যাও বইয়ে দিব। ২০৫০ সাল নাগাদ বিশ্বে মুসলমানের সংখ্যা হতে পারে ২.৮ বিলিয়ন। তার মধ্যে ১% মানে ২.৮ কোটির কাছে এই জ্ঞান যথাযথভাবে পৌছে দিতে চাই। আর এই প্রতিষ্ঠান ধীরে ধিরে পূর্নাঙ্গ জীবন ব্যবস্থায় পরিনত হবে যেহেতু আমার প্রতিষ্ঠান লিলাক গ্রুপের হাতে সব ধরনের সার্ভিস এবং প্রতিষ্ঠান আছে।
– CEO DH Sakib
Lilac Group of companies