KQSL LAW & Policy
প্রতিষ্ঠানের নিয়ম-কানুন এবং আইন:
আইন তৈরিই হয় মানু্ষের উপকারের জন্য আর এই ধরনের ইসলামিক প্রতিষ্ঠানে নিয়মকানুন মানা বাধ্যতামূলক একটা সুন্দর পরিবেশ এবং সকলের ইসলামিক, সামাজিক এবং মানসিক নিরাপত্তার জন্য।
আমাদের ইসলামিক বিভাগের সবাই এই সব নিয়ম মেনে চলতে বাধ্য থাকবে। নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় এইসব নিয়ম মেনেই আমাদের সাথে যোগদান করে থাকেন।
নিয়ম/ আইনসমূহ:
১। আল্লাহ এক, কোরআন এক এবং শেষ নবী মুহাম্মদ(সাঃ) এক, তাই এখানে কোন প্রকার ভেদাভেদ করা যাবে না। সবার একটাই পরিচয়, মুসলিম।
২। এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী কেউ কোরআন এবং প্রসিদ্ধ হাদিসের রেফারেন্স ছাড়া, (মনগড়া) কথা বলতে পারবে না। এমনকি আমিও বলবো না ( প্রতিষ্ঠাতা ডিএইচ সাকিব)।
৩। এই প্রতিষ্ঠানের সবাই রেজিস্ট্রার করা মেম্বার। শিক্ষার্থীরা, কারো কোন প্রকার তথ্য বাইরে প্রকাশ করতে পারবে না। বর্তমান সময়ে ইসলাম পালন করা বেশ কঠিন। তাই সবার নিরাপত্তার জন্য নিজের তথ্য নিরাপদ রাখুন। এমনকি আমরা শিক্ষকদের পরিচয়ও বাইরে প্রকাশ করবো না, যদিও আমরা সেরা মানের শিক্ষক নিয়োগ দিয়ে থাকি।
৪। ইসলাম, দেশ, প্রতিষ্ঠান, বা কোন শিক্ষার্থীর বিপক্ষে প্রচলিত আইন বিরোধী কোন কাজ করলে লিলাকের আইন বিভাগ ( লিলাক ল’ ফার্ম) দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।
৫। অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত মুসলিমগণ এই প্রতিষ্ঠানে পড়তে পারবে কিন্তু যোগ দেয়ার আগে জাতীয় পরিচয়পত্র, দেশের আইন অনুযায়ী ধর্মান্তরিত হবার প্রমানসহ যোগাযোগ করলে আমরা সম্পূর্ন ফ্রি শিক্ষা দিয়ে থাকি। এবং সবার পরিচয় গোপন রাখা হয়। আর প্রাথমিক অবস্থায় তাদের জন্য আলাদা গ্রুপ থাকে। মিনিমাম ১০ সেমিস্টার পাশ করার পর আমাদের সাধারন মুসলিম শিক্ষার্থীদের সাথে ক্লাস করার সুযোগ দেয়া হয়।