Quran Learning (DH Special)

বিশেষ নূরানী পদ্ধতিতে ৩০ মিনিটে কোরআন শিক্ষা!

সহজে, শুদ্ধভাবে এবং কম সময়ে কোরআন শিক্ষার জন্য নূরানী পদ্ধতিতে বিশেষ অনলাইন কোর্স ” কোরআন শিক্ষা ডিএইচ স্পেশাল “. অনেক গবেষণা করা করার পর এই কোর্সটি সকলের জন্য উম্মুক্ত করা হয়েছে। বিশেষ নূরানী কোরআন শিক্ষা কোর্সটিতে তিনটি ভাগ রয়েছে। ১। ৩০ মিনিটে কোরআন শিক্ষা ২। নূরানী পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন শিক্ষা ৩। হাফেজ এর সাথে মশক করা ও ভুল ঠিক করা। এই কোর্স ছাড়াও কোরআন শিক্ষার জন্য আমাদের আরো দুই ধরনের কোর্স আছে। ১। কোরআন শিক্ষা (বেসিক) ২। কোরআন শিক্ষা (স্পেশাল) । আমাদের ইসলামিক বিভাগ থেকে বিশেষ পদ্ধতিতে হাফেজী কোরআনকোরআন গবেষণা কোর্সসহ আরো অনেক প্রয়োজনীয় কোর্স প্রদান করা হয়।

Category

Course (Online)

Code

53.1

Fee

99 ৳

Registration fee

450 BDT

Live class via zoom apps + recorded classes

কোর্সে যোগদানের পদ্ধতিঃ

১। “Take Course” এ ক্লিক করুন।

২। ৪৫০ টাকা রেজিস্ট্রেশন ফী জমা দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরন করুন অথবা WhatsApp ( 01620405756)  ম্যাসেজ দিন। 

৩। ফিরতি মেইলে Google classroom link , WhatsApp Group link, Universal ID সহ অন্যান্য তথ্য প্রদাব করা হবে। নির্ধারিত সময় এর আগে zoom link, WhatsApp গ্রুপে দেয়া হবে।

ক্লাসে যোগদানের আগে করনীয়ঃ

লিলাক এডুকেশন এর শিক্ষার্থীদের ৩০ মিনিট কোরআন শিক্ষা কোর্স ৯৯ টাকা।আর যারা নতুন শিক্ষার্থী তারা (০১৬২১৩০৭৭০৭ পার্সনাল বিকাশ/নগদ) ৪৫০ টাকা রেজিষ্ট্রেশন ফী দিয়ে WhatsApp Group a যোগ দিবেন। WhatsApp group  এবং Google classroom  এ আগে থেকে ২০ পৃষ্ঠার একটি বই দেয়া থাকবে। এবং ভিডিও ক্লাস দেয়া থাকবে যা যে কোন সময় দেখতে পারবেন।

Course Details

নূরানী পদ্ধতিতে ৩০ মিনিটে কোরআন শিক্ষা কি আসলেই সম্ভব? (বিস্তারিত)
কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। আমাদের কোরআন শিক্ষা জন্য ইসলামিক বিভাগ থেকে ইতোমধ্যে দুই ধরনের কোর্স রয়েছে। ১। কোরআন শিক্ষা বেসিক ২। কোরআন শিক্ষা স্পেশাল। উভয় কোর্সেই কোরআন শিক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত শেখানো হয়। বেসিক কোর্স এ সাধারন পদ্ধতি ব্যবহার করা হয়েছে আর স্পেশাল কোর্স এ বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।এবং ৪ টি সেমিস্টার এ সুন্দরভাবে কোর্স শেষ করা হয়েছে।
 
আমি (DH Sakib) যখন  knowledge of Quran & Smart Life (KQSL)  গত দুই বছর আগে তৈরি করেছিলাম, তখন বলেছিলাম আমার উদ্দেশ্য হলো সাধারন মানুষের কাছে কোরআনের আলো সহজভাবে পৌছে দেয়া।আলহামদুলিল্লাহ, হাফেজী কোরআনকোরআন গবেষণা সবার জন্য সফলভাবে উম্মুক্ত করতে পেরেছি। এখন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কোরআনে হাফেজ হবার চেষ্টা করছে এবং হচ্ছে। গবেষণা কোর্সে সহজভাবে কোরআনের ব্যাখ্যা( তাফসির/ সামাজিক/ বৈজ্ঞানিক/সাধারণ)  জানতে পারছে। সাধারণ মানুষ হিসেবে আমার আগ্রহের জায়গা ছিল কোরআন সম্পর্কে জানা,আল্লাহ এর কথাগুলো জানা।কারন আমাদের জীবনে যা ঘটে ও ঘটবে সব কিছুরই কারন আছে আর আল্লাহ সবই আমাদের বলে দিয়েছেন।তাই নিজের জন্যই প্রথমে লিলাক এডুকেশন এর আলেমদের নিয়ে গবেষণা শুরু করি। আর ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কোরআনে হাফেজ হবো তাই সকলের জন্য হাফেজী কোরআন এর তিনটি করে আয়াত শিখার পদ্ধতিটাও আমার জন্যই প্রথমে তৈরি করেছিলাম।আলহামদুলিল্লাহ, এখন এই পদ্ধতিতে অনেক মানুষ কোরআনে হাফেজ হচ্ছেন। সাথে আমিও চেষ্টা করে যাচ্ছি।
 
কোরআন যেহেতু আমি পড়তে পারি তাই কোরআন শিক্ষা কোর্স এর ব্যাপারে আমি খুব একটা আগ্রহী ছিলাম না। ডিপার্টমেন্ট এর সম্মানিত আলেম/ হাফেজগনই কোর্স ডিজাইন করেছেন। কোরআন শিক্ষার বেসিক কোর্সের পর গবেষণা করে সহজভাবে বিশেষ পদ্ধতিতে স্পেশাল কোর্স নিয়ে আসা হয়। কোর্সগুলোতে খুবই সুন্দরভাবে সহজ পদ্ধতিতে পড়ানো হয়েছে।আজ পর্যন্ত কোন নেতিবাচক মন্তব্য আমি পাই নাই।কিন্তু কেন যেন অনেক মানুষ কোর্স শেষ করতে পারছিল না। তাই আমি একজন মনোবিজ্ঞানী এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে গবেষণা করা শুরু করলাম।
 
আসলে সমস্যা টা কোথায়? সবাই কেন শিখতে পারছে না?
 
দীর্ঘ দিন আমাদের কোরআন শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং বাইরের মানুষের উপর গবেষণা করে বুঝতে পারলামঃ
১। আমাদের সকলেরই ধৈর্য্য কমে গেছে। এখন আমরা অল্প সময়ে বেশি কিছু পেতে চাই।
২। অনেকের আগ্রহ সাময়িক সময়ের জন্য থাকলেও দীর্ঘ মেয়াদী আগ্রহ থাকে না।
৩। অধিকাংশ বাচ্চারা দীর্ঘ সময় নিয়ে পড়তে চায় না আবার বয়স্ক মানুষ হতাশগ্রস্থ হয়ে যায়।
৪। কোরআন শিক্ষা করার গুরুত্ব অনুধাবন করতে পারছি না।পারলেও আবার ভুলে যাচ্ছি।কারন হতে পারে শয়তান এই সব কাজে অনেক বেশি বাধা দেয়।
৫। তাছাড়াও প্রথমেই কোরআন পড়াকে আমরা অনেক কঠিনভাবে দেখি। 
যদিও এটি সহজ।আল্লাহ তার বান্দার উপর কঠিন কিছু চাপিয়ে দেন না। আমি নিজে English phonetics এর উপর ক্লাস নেই, আমি নির্দিধায় বলতে পারি যে ইংরেজিসহ যে কোন ভাষার চেয়ে কোরআনের ভাষা শেখা হাজার গুনে সহজ ও প্রাঞ্জল। 
 
আরো অনেক কারন বের করা হয়েছে।কারন জেনে আসলে আমাদের খুব একটা লাভ নাই। আমাদের দরকার সমাধান!
 
সব কারনকে মাথায় রেখে এবার আমি কোরআন শিক্ষার সবগুলো পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করলাম।অবশেষে আমার মনে হয়েছে নূরানী পদ্ধতিতেই সবচেয়ে সহজে এবং শুদ্ধভাবে শেখানো সম্ভব।
 
সব গবেষণা শেষে ৩০ মিনিটে কোরআন শিক্ষার পদ্ধতি নিয়ে আসলাম।আমি জানি অনেকেই এটা নিয়ে উপহাস করতে পারেন যে আসলেই কি ৩০ মিনিটে শেখা সম্ভব! তাদের জন্য আমি মোটামুটি বিস্তারিত লিখে দিচ্ছি। আরেকটি তথ্য দিয়ে রাখি গবেষকগণ, গবেষণার পর কারো উপর প্রয়োগ করে, তারপর গবেষণার ফলাফল বা কোন কিছু প্রকাশ করে। এই পদ্ধতি ৫০ জনের উপর প্রয়োগ করা হয়েছে। সফলতার রেটিং ৮৯%।
 
৩০ মিনিটে কিভাবে কোরআন শিক্ষা করা সম্ভব?
১।প্রথমে নূরানী পদ্ধতিতে হরফগুলো মুখস্ত করতে হবে।এখানেও কিছু মেমোরাইজিং টেকনিক ব্যবহার করা যায়।
২। তারপর ৮(৯) ধরনের হরফের নকশা দেখতে হবে। মানে একই আরবি হরফ কয়েকভাবে লিখা যায় এটা দেখতে হবে।
৩। যবর,যের,পেশ, দুই যবর,দুই যের ও দুই পেশ সম্পর্কে জানতে হবে।
৪। তাশদীদ ও সাকিন সম্পর্কে জানতে হবে।
৫। মাদ বা টান/সুর- এই অংশ অনেকের একটু কঠিন লাগতে পারে।তাই এখানেও স্পেশাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
 
বেসিক লেভেলে এর বাইরে কিছু আছে কি???
 
তারপরই আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করব, দেখবেন দেখে দেখে পড়তে পারছেন।প্রথমে দ্রুত পড়তে পারবেন না, সময় লাগবে।
 
 
 নূরানী পদ্ধতিতে  কোরআন শিক্ষা কোর্সের তিনটি ধাপ (স্টেপ) রয়েছে।
ধাপ-১ঃ ৩০ মিনিটে কোরআন শিক্ষা – (রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের জন্য- ৯৯ টাকা)
ধাপ-২ঃ নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা (লং কোর্স)- ২০০০টাকা (১ মাস)
ধাপ-৩ঃ হাফেজী সেমিস্টার-১ এর উপর সরাসরি হাফেজ এর সাথে মশক করা – ৫০০০ টাকা (৩ মাস)
 
প্রথম ধাপে অধিকাংশ মানুষের কোরআন পড়ার সামর্থ্য হয়ে যাবার কথা।তারপরও কেউ যদি লং কোর্স করতে চান তাহলে তিনি করতে পারবেন। ১ম ধাপের পর কেউ চাইলে ৩য় ধাপে যেতে পারবেন আবার ২য় ধাপেও যেতে পারবেন। 
 
আমাদের নামায না হবার একটা বড় কারন ভুল উচ্চারন।মশক করা খুবই জরুরি কারন আমাদের অধিকাংশ মানুষই ভুল উচ্চারণ করে থাকি। হাফেজ এর সাথে হাফেজী সেমিস্টার-১ মশক করলে ভালভাবে পড়তে পারবেন, উচ্চারনও ঠিক হয়ে যাবে আবার প্রয়োজনীয় সুরাগুলোও ( সূরা ফাতিহা,  শেষ ১০ সূরা, আর রাহমান, ইয়াসিন,  মূলক, সূরা হাসর,  আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত) মুখস্ত হয়ে যাবে। সকলের বুঝার সুবিধার জন্য গবেষণা বিভাগ থেকে একই সূরাগুলোর গবেষণা কোর্স (সেমিস্টার-১) ফ্রি থাকবে।এতে করে তিলাওয়াত করার সময় অর্থও অনুধাবন করতে পারবেন।
 
প্রয়োজন অনুযায়ী আমরা যে কোন সময় এই কোর্স বা সিস্টেম এর আপডেট আনতে পারি।আমাদের আপডেট এর উদ্দেশ্য থাকবে অবশ্যই মুসলমান ভাই ও বোনদের প্রয়োজন অনুযায়ী আরো সহজ, শুদ্ধভাবে ও অল্প সময়ে কোরআন পড়া শেখানো।
 
সরাসরি কথা বলার জন্য হেল্পলাইন নাম্বারঃ ০১৬২০৪০৫৭৫৬

Share to spread Islam

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on weixin
Share on tumblr
Share on telegram
Share on email
Share on google